সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা!

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী জনিক মিয়া (২৫) নামের বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় যুবকরা। আজ সোমবার ভোরে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে এলাকায় ভারতীয় যুবকরা তার ওপর হামলা চালায়।

নিহত জনিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।

সীমান্তে জনিক মিয়ার ওপর হামলা হয়েছে বিষয়টি কয়লা আমদানিকারক সমিতির কাছ থেকে শুনেছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য সাফিল মিয়া। আহত অবস্থায় তাকে সীমান্তে ফেলে রেখে যায় ভারতীয়রা। পরে বাংলাদেশে তার মৃত্যু হয়।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে জনিক মিয়া কাজের জন্য বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এসময় সেখানকার ভারতীয় লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আজ সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বড়ছড়া সীমান্তে ভারতীয় যুবকদের মারপিটে স্থানীয় এক যুবক মারা গেছে বলে জানা গেছে। তবে তার পরিবারের লোকজন বিষয়টি আমাদের জানায়নি।

সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, তাহিরপুরের জনিক মিয়া নামের একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমাদের ধারণা রাতেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে মাটি লাগানো রয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে যুবকের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার