সিসিটিভি ফুটেজে মিলল পরিকল্পিত আগুনের প্রমাণ! (ভিডিও)

news-image

রাজধানীর গুলশানে ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে লাগা আগুন কোন দুর্ঘটনা নয়, সু-পরিকল্পিত। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ভবন মালিকপক্ষ এবং নিরাপত্তা কর্মীরা এমনটাই দাবি করেছেন।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩১ মার্চ ভোর ৫টা ৫৮ মিনিটে পিছনের দিক দিয়ে ভবনে ঢোকে এক তরুণ। এসময় তার কাঁধে ব্যাগ ও হাতে স্ক্রু ড্রাইভার/তালা কাটার প্লায়ার্স দেখা যায়।

এরপর বেজমেন্টে নামার আগে খুব চতুরতার সঙ্গে হাত দিয়ে সরিয়ে দেয় নিচ তলার সিসিটিভি ক্যামেরাটি। এর পাঁচ মিনিট পরই, বেজমেন্ট দেখা যায় আগুনের লেলিহান শিখা। পরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় সেই তরুণ।ভবন মালিকপক্ষের মো. জুয়েল জানান, ওই ছেলেকে আগে কখনো দেখা যায়নি। এটা হয়তো বা তাকে দিয়ে কেউ করাতে পারে। তবে কিভাবে হয়েছে সেটা এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। ফুটেজ দেখে এটা থানা ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি।

ভবনের দারোয়ার রাজু বলেন, ‘হঠাৎ করেই একটা শব্দ হলো এরপর দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। পরে সিসিটিভিতে দেখলাম যে ছেলেটা আগুন দিয়েছে। পরে ওই ছেলেটাই আবার দর্শক সেজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।’এ ব্যাপারে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম শাখা) মাসুউদুর রহমান বলেন, যাকে সন্দেহ করা হয়েছে তাকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করতে সক্ষম হয়নি। তবে ঘটনাস্থল থেকে আমরা কিছু সিসিটিভির ফুটেজ পেয়েছি। ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোরে আগুন লাগে গুলশানের ইমপ্লাস টাওয়ারের বেজমেন্টে। আগুন ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

 

 

খবর চ্যানেল টুয়েন্টিফোরের

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার