সিলেট-রাজশাহীতে ভোট: সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে দুই সিটি নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

এদিন সকাল থেকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এক হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী সিটিতে এবং ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে কমিশন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানিয়েছেন, ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ভোটের মাঠে নিজস্ব পর্যবেক্ষক টিমও আছে।

তিনি জানান, দুই সিটিতে নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতেই ইসির সিটিটিভি মনিটরিং তৎপরতা।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে আসেনি।

এদিকে ভোটারদের সুবিধার জন্য আজ এ দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসি জানিয়েছেন, নির্বাচনী এলাকায় সীমিত আকারে যান চলাচল করবে।

সবশেষ বরিশাল ও খুলনা সিটির ভোটে সিসি ক্যামেরা লাগানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি