সিলেটে সড়ক দুর্ঘটনার আগ মুহুর্তে  ফেসবুকের পোস্টটি কাদাচ্ছে পরিচিত মহলকে

news-image

আবুল কাশেম রুমন, সিলেট : নিহত পুলক রায় বেশির ভাগ সময় ফেসবুকে এক্টিভ সময় কাটাতেন তাই বন্ধু, আত্মীয় স্বজনদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। সম্প্রতি বুধবার (৫ এপ্রিল) বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ ছাত্রদল নেতা। নিহত পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার  গোপাল রায়ের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষের ঘটনায় ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলে থাকা পুলক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় সঙ্গে থাকা তার এক বন্ধুও মারা গেছেন। তার নাম ফয়সল আহমদ (৩০)। তিনি সিলেটের শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে ও মাইক্রোবাস শ্রমিক নেতা।এদিকে, মৃত্যুর আগে পুলক রায়ের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিলো- ‘জন্মের প্রয়োজনে ছোট ছিলাম, তবে এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।’ এই ফেসবুক পোস্ট এখন তার বন্ধুমহলকে কাঁদাচ্ছে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জমুখী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পেছনে এসে ধাক্কা কায় একটি রেজিস্ট্রেশনবিহীন  মোটরসাইকেল। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক পুলকের মৃত্যু ঘটে।

মোটরসাইকেলের অপর দুই আরোহীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলকের বন্ধু ফয়স। ঘটনার পর বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান