সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারে সায় নেই রাশিয়ার: ক্রেমলিন

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকে সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে কোনো সমঝোতা হবে না। স্পষ্টভাবে একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট আবাসিক দপ্তর- ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় বলেছেন, পুতিন ও ট্রাম্পের আসন্ন বৈঠকে সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে কোনো আলোচনা হবে না।

আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আমেরিকা ও ইসরাইল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতির বিরোধিতা করলেও রাশিয়া বরাবরই বলে এসেছে, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান।

ইরান সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ার সেনাবাহিনীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়কে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে আমেরিকা ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা শুরু করে। কয়েক বছরের ব্যাপক সংঘর্ষের পর চলতি বছরের গোড়ার দিকে সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করতে সক্ষম হয়। পারস

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ