সিরিজ হারের পর যা বললেন কিউই অধিনায়ক

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-৩ এগিয়ে আছে বাংলাদেশ।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো নয় বরং টি-টোয়েন্টিতে জয়ের দেখাও পায়নি বাংলাদেশ। আর এবার ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদটাও নিয়ে ফেলল বাংলাদেশ।

সিরিজ হারের পর কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমরা আসলে এই উইকেটে ১০০-১১০ রান সংগ্রহ করার লক্ষ্যে এগুচ্ছিলাম, কিন্তু সেটা পারিনি। যা বাংলাদেশের ব্যাটসম্যানরা পেরেছে। খুব দ্রুত কয়েকটি উইকেট আমাদের পড়ে গেলে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। আর বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ যেখানে খেলা শেষ করে এসেছে, সত্যি প্রশংসনীয়। তবে আমি খুশি যে আমাদের বোলাররা খেলাটিকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছেন। ইয়ং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। তার বদৌলতেই আমরা একটা লড়াকু পুঁজি দাঁড় করতে পেরেছি।’
কিউই অধিনায়ক আরও বলেন, ‘আমাদের উইকেটগুলো খুব দ্রুত পড়েছে তাই ম্যাচকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে। তবে এমন ভিন্নরকম পরিবেশে আমরা ধীরে ধীরে নিজের মানিয়ে নিচ্ছি। আমাদের দলের বড় একটি অংশই তরুণ, যারা বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। আর আমাদের অধিকাংশেরই বাংলাদেশে এসে খেলার অভিজ্ঞতা নেই। পঞ্চম টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্স এর থেকে ভালো হবে বলে আশাবাদী আমি।’

আগামী শুক্রবারের সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। আর কিউইদের জন্য সম্মান বাঁচানোর।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার