সিরিজ বাতিল হচ্ছে না, মঙ্গলবারের পরে সিদ্ধান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। দলে করোনাভাইরাসের সংক্রমণ ও দেশটির করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও এখনই বাতিল হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার বোর্ড সভা শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পাপন বলেন, ‘২১ তারিখ সবাই নেগেটিভ হলে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। কিন্তু টানা বায়ো-বাবলের কারণে কিছু ক্রিকেটার দেশে ফিরতে চাচ্ছে, যদিও তা সম্ভব না। তবে ২১ তারিখের পরও বায়ো-বাবল বাড়লে তখন নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেবে বিসিবি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। সাত দিনের কোয়ারেন্টিন করার কথা থাকলেও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় তা বৃদ্ধি পায়। একই কারণে দলের অনুশীলন বন্ধ রাখতে নির্দেশ দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র মতে, বাংলাদেশ দলের কোয়ারেন্টিন শেষ হবে সোমবার। কিন্তু অনুশীলন শুরু করতে আরও সময় লাগতে পারে, একই সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটা সময় মতো হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান