সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজে পরিস্থির মধ্যে ছিল বাংলাদেশ। তবে সে যাত্রায় বৃষ্টি রক্ষা করে। বাংলাদেশের ইনিংসের ১৩ ওভারের পর খেলা আর মাঠেই গড়ায়নি। তবে দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ আর পায়নি। এবার সফরকারীদের ব্যাট-বলের ব্যর্থতায় বড় ব্যবধানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সামনে এখনও সিরিজ সমতা করার সুযোগ থাকছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি হবে। তবে এ ম্যাচেও বৃষ্টির শঙ্কা থাকছে। যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে ১-০ ব্যবধানেই সিরিজ হারবে টাইগাররা। আর মাঠের খেলায় বিজয়ী হলে ১-১ ব্যবধানে শেষ করতে পারবে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম , মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, রোমারিও শেফার্ড, ওবেদ ম্যাককয়, আকিল হোসিন, হেইডেন ওয়ালশ জুনিয়র।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান