সিন্ডিকেট ভাঙার ক্ষমতা রাখে পুলিশ : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘বাজারের যেকোনো সিন্ডিকেট ও অপতৎপরতা ভেঙে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে।’

আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাজারে পণ্যের স্বল্পতা নেই। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে সংকট তৈরি হয়। আগে দৌলতদিয়া ঘাটে অনেক কাঁচা মাল আটকে থেকে পচে যেতো। পদ্মা সেতু হওয়ার পর সেখানে এখন আর কোনো মালামাল আটকে থাকছে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘(বাজার নিয়ন্ত্রণে) বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কমিটির সঙ্গে পুলিশও থাকবে। প্রয়োজনে বড় বড় বাজারে সিটি কর্পোরেশনের সঙ্গে পুলিশ অংশ নেবে, যাতে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।’

নির্বাচনকে সামনে রেখে বাজার অস্থিতিশীলতার শঙ্কায় আছে কি না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। আমাদের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে, এটা ভোক্তা অধিকার বা পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হয় চাহিদা-যোগানের ভিত্তিতে। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ তাল মিলিয়ে চলছে।’

তিনি বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ আছে। কোনো ব্যবসায়ী বলেননি পণ্য পাওয়া যাচ্ছে না। সব পাওয়া যাচ্ছে এবং যে দাম তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

কমিশনার বলেন, ‘সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়। বিষয়টি হলো সমন্বয়ের অভাব। সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’

সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলে অভিযোগ আছে। সেটা ভাঙা সম্ভব কি না- জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমাদের কাছে সিন্ডিকেটের কোনো রাজনৈতিক অপতৎপরতার বিষয়টি পরিষ্কার নয়। আমাদের গোয়েন্দা সংস্থা আছে, তারা কাজ করছে। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ যেকোনো অবস্থায় তৎপর।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার