সিনেমা হলে চলছে রাজের রাজত্ব

news-image

বিনোদন সময় প্রতিবেদক : অভিনেতা তো বটেই, সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ। সিনেমার মাল্টিপ্লেক্স ইতিহাসে এবারই প্রথম কোনো নায়কের একসঙ্গে তিনটি ছবি চলছে পাশাপাশি পর্দায়। এগুলো হলো ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে চলছে একই নায়কের সিনেমা ‘গুণিন’। প্রথম দুটি ছবি সুপার হিট। ঢালিউড শেষ কবে একসঙ্গে এমন জোড়া সফলতা পেয়েছে, সেটি এখন আর মনে করতে পারছেন না তেমন কোনো বিশ্লেষক। তবে তারা এটুকু অনুমান করতে পারছেন, সুপার হিটের হিসাবে রাজের ক্যারিয়ারে দ্রুতই যুক্ত হচ্ছে আরও একটি ছবি; ‘দামাল’। মুক্তির পর সেই আভাস মিলছে দেশের ২২টি প্রেক্ষাগৃহ থেকে।

রাজ সিনেমাটিতে মাতিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মুন্নার চরিত্রে। তবে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ও মুঠোফোনে। রাজ বললেন, ‘এটা এমন একটা ছবি, যেখানে শুধু ফুটবল খেলাটাই মুখ্য নয়। অনেক বিষয় আর আবেগ জড়িয়ে আছে। দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ত্যাগ, প্রেম, বিরহ সব রয়েছে গল্পটার পরতে পরতে। ছবিটি দেশের সব স্তরের সব বয়সের দর্শকের জন্য সুখকর হবে। দুপুর থেকে তারই প্রতিধ্বনি পাচ্ছি। অনেক শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়েছি। যারা ছবিটি দেখে আবেগে ভাসছেন। এই প্রজন্মের দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি, যারা এই গল্প বা দল সম্পর্কে জানতই না। এটাই তো আসলে একজন অভিনেতার জন্য বড় প্রশান্তির বিষয়।’

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটের ছায়ায় ‘দামাল’ নির্মাণ করেছেন রাফী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, সমু চৌধুরী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার