সিনেমা ছেড়ে শাকসবজি চাষ করতে চান মিষ্টি জান্নাত

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। গেল বছর ঢালিউডের বেশ কয়েক তারকাদের নিয়ে তুমুল আলোচনায় ছিলেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন!

তবে সেসব আলোচনা এখন অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা। যেমন, প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় তাকে। বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে। সেখানে রয়েছে তার নানান ব্যবসা। বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও তিনি! বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের।

কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে শোবিজ থেকে দূরে, তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে। সদ্যই ঢাকা পোস্টকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এই ঢালিউড নায়িকা।

সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বললেন, ‘আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই, চার-পাঁচ বছর থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব; কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!’

সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করলেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাই নি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করে; যা স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তার পরিচয় একজন চিকিৎসকও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার