সিনেটের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেনের দল

news-image

অনলাইন ডেস্ক : নেভাদায় জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এই জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্রেট পার্টি।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। সবশেষ ফলাফলে ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে এসেছে যথাক্রমে ৫০ ও ৪৯টি আসন। এর মধ্যে জর্জিয়ায় আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোট হওয়ায় কথা রয়েছে। যদি সেখানে রিপাবলিকানরা জিতেও যায় তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটরা।

তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আর ডেমোক্র্যাটরা ২০৪টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২১৮টি আসন।

এরই মধ্যে প্রতিনিধি পরিষদে জয় পেয়ে স্পিকার পদে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। তবে জয়ের আশা এখনও ছাড়ছে না বাইডেন শিবির।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান