সিদ্দিকের বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন স্ত্রীর

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবেসে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিম। তবে তাদের ভালোবাসার বিয়ে বেশিদিন টেকেনি৷ প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তাদের সংসারে নেমে আসে অশান্তি। তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। তবে সম্প্রতি সিদ্দিকুরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তার প্রাক্তন স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে সামাজিক মাধ্যম ফেসবুকে মিম লিখেছেন, ‘আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটা আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সবকিছু নরমাল হয়ে যায়।’

তিনি আরও লেখেন, ‘আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এ সবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো—এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুলে থেকে শুরু করে সবকিছু ভরণপোষণ আমি করি, আমি বড় করতেছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটা করে। আমি এর শেষ দেখে ছাড়ব।’

উল্লেখ্য, ভালোবেসে মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। ২০১২ সালের ২৪ মে তাদের বিয়ে হয়। এর এক বছর পর ২৫ জুন তাদের সন্তান আরশের জন্ম হয়। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে চাইলে তাতে রাজি হননি সিদ্দিক। তার চাওয়া ছিল, মিম ঘর সামলাক। এ নিয়ে সৃষ্ট জটিলতায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান