সিডনিতে সৈকতে গুলিতে অন্তত ১০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে।ওই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছে। এ ছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

১৯৯৬ সালে তাসমানিয়ায় একজন বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার ঘটনার পরে এটাই অস্ট্রেলিয়ায় সশস্ত্র হামলায় এত হতাহতের ঘটনা ঘটল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান