সিটি করপোরেশনের অনুমতি নেয়নি বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে এখনো কোনো আবেদন পায়নি তারা।

শুক্রবার রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‌‘গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানান হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা) শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় গোলাপবাগ খেলার মাঠে সীমানা প্রাচীর ও বেষ্টনী, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন (লাইব্রেরি বিল্ডিং), বাজার (মার্কেট বিল্ডিং) ইত্যাদি অনুষঙ্গের উন্নয়নসহ গোলাপবাগ খেলার মাঠকে শুধু খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে।

এতে বলা হয়, ‘মাঠের উন্নয়নে প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা প্রায় সমাপ্তির পথে। শিগগিরই এই মাঠ উদ্বোধনের তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে। সুতরাং প্রকল্পের এই পর্যায়ে গোলাপবাগ খেলার মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে’।

এর আগে শুক্রবার দুপুরের পর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার মৌখিক অনুমতি পায় বিএনপি। দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এরপর ২৬ শর্ত জুড়ে এ মাঠে সমাবেশের লিখিত অনুমতি দেওয়া হয় বিএনপিকে।

ডিএসসিসির অনুমতি বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিষয়টি দেখা হচ্ছে, খোঁজ নিচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার