সিটি ও পৌরসভার মেয়র নির্বাচনেও থাকছে না নৌকা

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচনের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনেও দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, এমনকি পৌরসভা নির্বাচনেও কোনো প্রতীকে নির্বাচন করবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে সব নির্বাচনে অংশ নেবে, তবে স্থানীয় সরকারে সরাসরি নৌকা প্রতীক দেওয়া হবে না।

প্রসঙ্গত, সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদ দুইটি উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান