সিটিকে আরও নির্দয় হওয়ার আহ্বান গার্দিওলার

news-image

স্পোর্টস ডেস্ক : আরও ক্ষুধার্থ থেকে গোলের ধারা অব্যাহত রাখার জন্য শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। দারুণভাবে মৌসুম শুরু করলেও প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা দলটির সব বিভাগেই আরও অনেক উন্নতি করার রয়েছে বলে মন্তব্য করেন এই স্প্যানিশ কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডকে গোল ব্যবধানে পিছিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটি সাম্প্রতিক সপ্তাহে অসাধারণ ফর্ম প্রদর্শন করছে। সর্বশেষ তিন ম্যাচে তারা লিভারপুল, ওয়াটফোর্ড ও ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে সর্বমোট ১৬-০ গোলে।

মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ফেইনুর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও লীগ কাপে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে আন্তর্জাতিক বিরতিতে যায় ম্যাচেস্টার সিটি। বিরতি থেকে ফেরার পর অন্য এক মুর্তিতে আবির্ভুত হয় সিটিজেনরা।

দলের এই পারফর্মেন্সে সন্তুস্ট কোচ গার্দিওলা। তবে এখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করেননি তিনি। গত শনিবার প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে পরাজিত করলেও প্রথমার্ধের ৪৪তম মিনিট পর্যন্ত দল কোনো গোল আদায় করতে না পারার ঘটনাটি তাকে বেশ ভাবিয়ে তুলেছে।

খেলোয়াড়দের গোলের জন্য আরও তৃষ্ণার্থ থাকা উচিৎ ছিল উল্লেখ করে সিটি বস বলেন, ‘প্রতিপক্ষ দলের প্রতি সম্মানবোধ দেখানো সেরা একটি পন্থা। তবে আমাদেরকে যত বেশী সম্ভব খেলার চেষ্টা করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার