সিঙ্গাপুরে লরিচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

bangladeshi_deadনিউজ ডেস্ক : সিঙ্গাপুরে লরিচাপায় দুই প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে মান্দাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, দ্রুতগামী লরির চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, নিহত দুজনই ‘গ্যামন পিটিই লিমিটেড’ নামের একটি নির্মাণ কম্পানিতে কাজ করতেন। দুর্ঘটনার পর লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়।

এ ব্যাপারে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা বাংলার কণ্ঠের সম্পাদক একে এম মোহসীন জানান, নিহতদের মধ্যে একজনের নাম আনিস, তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। অপরজনের নাম আব্দুস সালাম ওরফে নুরে আলম। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রায়। জানাজার পর তাদের লাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে সিঙ্গাপুরে রিয়াদ হোসেন (২৩) নামের আরও একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘটে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার