সিঙ্গাপুরে চীনা নারীকে ধর্ষণ, বাংলাদেশির ১১ বছরের জেল

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে এক চীনা নারীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩২) নামে বাংলাদেশি এক যুবককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।

আনোয়ার হোসেন সিঙ্গাপুরে একটি নির্মাণ প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

একই ঘটনায় একজন পর্যটকের (চীনা নারী) ওপর হামলার দায়ে আনোয়ার হোসেনকে ৯টি বেত্রাঘাতেরও আদেশ দেয়া হয়েছে। খবর স্ট্রেইটস টাইমসের।

৪৪ বছর বয়সী ওই চীনা নারী স্বামীর সঙ্গে দেখা করতে গত বছর ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের গেইলাংয়ে যান। ওই নারীর স্বামী যে বাড়িতে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন আনোয়ার।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আনোয়ার একটি টুথব্রাশ হাতে নিয়ে তার ওই প্রতিবেশীর দড়জায় নক করে। ওই নারীর স্বামী তখন বাসায় ছিলেন না।

দরজা খুলে ওই নারী টুথপেস্ট দিতে চাইলেও আনোয়ার দরজা আটকে তাকে দুই দফা ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই রাতেই গ্রেফতার হওয়ার পর আনোয়ার মামলার বিচারের সময় প্রাথমিকভাবে দাবি করেন, তিনি ওই নারীর সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছেন।

কিন্তু পরে জেরার মুখে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করে নেন।

আদালতের ডেপুটি পাবলিক প্রসিকিউটর কবিতা উথরাপাথি আসামির ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

অন্যদিকে আনোয়ারের আইনজীবী প্রদীপ পিল্লাই শুনানিতে বলেন, তার মক্কেল নয় বছর ধরে সিঙ্গাপুরে আছেন এবং অতীতে এ ধরনের অপরাধ করেননি। যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, সেহেতু তার দশ বছরের বেশি সাজা হওয়া উচিৎ নয়।

সিঙ্গাপুরের আইনে এ ধরনের অপরাধে ২০ বছর পর্যন্ত সাজার বিধান থাকলেও বিচারক শুনানি শেষে ১১ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের রায় দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার