সিকান্দার বক্সে তিন বন্ধু

news-image

বিনোদন প্রতিবেদক : উৎসব কিংবা বিভিন্ন বিশেষ আয়োজনে টিভি পর্দায় দেখা যায় ‘সিকান্দার বক্স’কে। মোশাররফ করিম অভিনীত এই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। শুধু সিকান্দার বক্সই নয়, নাটকের অন্য চরিত্রগুলোও প্রশংসিত হয়েছে বিভিন্ন সময়। এবার এই বিশেষ ধারাবাহিকে যুক্ত হলেন তিন বন্ধু—অ্যালেন শুভ্র, সাবিলা নূর ও তৌসিফ মাহবুব। আসছে ঈদের জন্য নির্মীয়মাণ সিকান্দার বক্স এখন রাঙামাটিতে শিরোনামের নাটকে দেখা যাবে তাঁদের। গেল বেশ কয়েকবারের মতো এবারও নাটকটি নির্মাণ করছেন সাগর জাহান।

এরই মধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং। ১৮ জুন পর্যন্ত রাঙামাটিতে চলবে কাজ। রাঙামাটি থেকে তৌসিফ বললেন, ‘অনেক জনপ্রিয় একটি ধারাবাহিক সিকান্দার বক্স। এতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

সাবিলা বললেন, ‘আমরাও রাঙামাটিতে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। পরে আমরা উঠে পড়ি সিকান্দার বক্সের গাড়িতে। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।’

এই তিনজন ছাড়াও এবারের নাটকে অভিনয় করছেন শানারাই দেবী শানু, ফারুক আহমেদ, কবির হোসেন ও মিঠু। পরিচালক জানান, আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার