সিএনজিতে অশ্লীল অভিজ্ঞতার কথা ফেসবুকে জানালেন ডা. সাইরিন

driver-550x388ডেস্ক রিপোর্ট : ঢাকায় একজন সিএনজি চালকের অশ্লীল আচরণের শিকার এক নারী। তবে সাহস করে মুখ খুলেছেন তিনি। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে জানিয়েছেন তাঁর সেই ‘ভয়ংকর অভিজ্ঞতার’ কথা। সতর্ক করেছেন অন্যদেরও। ব্যক্তিগত গাড়ির চালক ছুটিতে থাকায় অফিস থেকে সিএনজি ট্যাক্সিতে বাসায় ফিরছিলেন ডা. সাইরিন আহসান চৌধুরী। গন্তব্য পান্থপথ থেকে বসুন্ধরা আবাসিক এলাকা।
সিএনজিতে ওঠার পর সাইরিন খেয়াল করেন চালক তার লুকিং গ্লাস দু’টো এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যেন তিনি সাইরিনকে পুরোপুরি দেখতে পান। হিজাব পরা সাইরিন একসময় লক্ষ্য করেন, চালক তাঁর দিকে ক্যাঁটকেটে চোখে তাকিয়ে আছেন এবং ‘হস্তমৈথুন’ করছেন।
আতঙ্কিত সাইরিন তখন মুঠোফোন তাঁর স্বামীকে ফোন করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অনবরত কথা বলতে থাকেন। বাসায় ফেরার পর তিনি তাঁর এই অভিজ্ঞতার কথা ফেসবুকে একটি ভিডিও পোস্টে জানান। ২২ আগস্ট সাইরিনের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে দু’লাখ বার। অনেকে সেটি শেয়ার করেছেন। ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে অপ্সরি অহনা লিখেছেন, ভুল শহরে জন্মেছি। কোন ধরনের ট্রান্সপোর্ট ইউজ করবো, যেখানে হ্যারাস হওয়ার বালাই থাকবে না?
তিনি অভিযোগ করেছেন, লোকাল বাসে হেল্পার নামের কীটগুলো গায়ের উপর উঠে যায়, সিটিং বাসে পাশের সিটের লোকটা নিউজ পেপার পড়ার অযুহাতে কিংবা দু’হাত পা ছড়িয়ে বসে নানান ধরনের অঙ্গভঙ্গি করে। আর এখন সিএনজি-তেও সিকিউরিটি নেই। অহনা আক্ষেপ করে লিখেছেন, আমি বারবার মরে যাই, কারণ আমি মেয়ে তাই। ড্রেস, গেটআপই যদি ফ্যাক্ট হয় তাহলে এই হিজাব পড়া আপির গেটআপে কী প্রবলেম শুনি??
আরেক ফেসবুক ব্যবহারকারী ইমরান বকশ মিশু লিখেছেন, আর কতকাল পাশবিক দৃষ্টিভঙ্গির সাদৃশ্যের মুখোমুখি হতে হবে নারীদের ??? উন্নত বিশ্বের চাকচিক্কে নিজের চারিত্রিক গুণাবলীর অবক্ষয় পশুত্বের পরিচয় নয় কি?? সকলের মাঝে সুশীল মানসিকতার সুষ্ঠ বিকাশ কি এই একবিংশ শতাব্দীতেও সম্ভহাবনার অতীত হয়ে থাকবে?? লজ্জিত আজ আমি এই মানুষ নামক পরিচয়ের বাহক ভাবিতে। ”
কেউ কেউ অবশ্য এই ঘটনা অতিরঞ্জিত কিনা বা আসলে কতটা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সজিব ইসলাম লিখেছেন, ঘটনা সত্য নাকি মিথ্যা সেদিকে যাব না। অনেকরকম ঘটনাই বাংলাদেশে ঘটে। তাই বলে.সিএনজি করে এসে বাসায় পৌঁছাল, অথচ বাসার সামনে ড্রাইভারকে ধরে পিটানো হলো না, এটা আমার কাছে অসংগতিপূর্ণ মনে হচ্ছে।
নিউজ ওয়ার্ল্ড বিডি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার