সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে রায়হান হোসেন (২৬) নামে ডেকোরেটর ব্যবসায়ী এক যুবক নিহত হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দুর্গম কুসুম্বী কালীগঞ্জ গ্রামে নিজের বাড়িতে সাব-মারসিবল লাইনের মটর মেরামত করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। রায়হান কুসুম্বী কালীগঞ্জ এলাকার শরিফুল ইসলামের পুত্র।

এদিকে স্থানীয়রা জানায়, বিদ্যুতায়িত হওয়ার পর রায়হানকে স্থানীয় গ্রাম্য ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর দাফনের জন্য ধোঁয়ানোর সময় সে নড়ে ওঠে। পরে তাকে কয়েক ঘন্টা অক্সিজেন দিয়ে রাখা হয়। বিকেল সাড়ে ৪টায় রক্তশূন্য হয়ে মারা যায়।ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়হান নিজে একজন ইলেকট্রিশিয়ান। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাদের বাড়ির সাব-মারসিবল লাইনের সমস্যা দেখা দেয়।

এসময় রায়হান হাঁটু পানিতে নেমে সাব-মারসিবল লাইনের মটর মেরামত করেন। মটর মেরামত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পানিতে থাকা অবস্থায় বাড়ির লোকদের মটরের স্যুইচ দিতে বলে। স্যুইচ অন করার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার