সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়ে মেসিকে কিনতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় নেইমারের বাই আউট ক্লজ ছিল ২২২ মিলিয়ন ইউরো। সবাই মনে করেছিল, এ তো অসম্ভব অঙ্ক! কিন্তু শেষ পর্যন্ত পিএসজি সেই অসম্ভব অঙ্কটাকেও ‘বড্ড কম’ বানিয়ে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি বার্সেলোনা। তখনই নতুন এক শঙ্কা দেখা দেয়। নেইমারকে কিনে নিতে পারলে ৩০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করে লিওনেল মেসিওকে যে কেউ কিনে নিতে পারে!

বার্সেলোনার সাবেক কোচ ও বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তখন জানিয়েছিলেন, নেইমারের দলবদলের পর চোখ খুলে গেছে সবার। চাইলে এখন মেসিকেও কিনে নিতে পারে যে কোনো ক্লাব! যদিও সেই ক্লাবের তালিকায় ম্যানচেস্টার সিটি নেই বলেই জানিয়েছিলেন গার্দিওলা। তবে ব্রিটিশ গণমাধ্যমে নতুন খবর, আগামী জানুয়ারিতে মধ্যবর্তী দলবদলে মেসিকে কেনার জন্য ৩৫৮ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

৩৫৮ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার (৩৪৬৭) কোটি টাকা। মেসির জন্য এই অঙ্কের প্রস্তাব দিতে তৈরি ম্যানচেস্টার সিটি। তবে এই প্রস্তাবের পুরোটাই নির্ভর করছে মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির উপর। চলতি মৌসুমের পরই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আর্জনেটাইন প্রানভোমরার। অনেক আগে থেকেই বার্সেলোনা-মেসির চুক্তি নবায়নের বিষয়টি আলোচনার টেবিলে।

ইতিমধ্যে একবার বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়, মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি হয়েছে ক্লাবের। যদিও এ বিষয়ে এখনও মেসি নিজে কিংবা বার্সা-মেসি উভয়পক্ষ সবার সামনে এসে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। পরবর্তীতে স্প্যানিশ গণমাধ্যমে খবর চাউর হয়, এখনও মেসির সঙ্গে বার্সার চুক্তিই চূড়ান্ত হয়নি! সেক্ষেত্রে স্বাক্ষর হবে কোথেকে! এই সুযোগটাই নিচ্ছে ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি।

ইতিমধ্যেই তারা মেসির খুব কাছের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে। এমনকি স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, মেসির বাবা জর্জ হোরেসিওর সঙ্গে ম্যানচেস্টার সিটির পরিচালকের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে! এখন ম্যানচেস্টার সিটি অপেক্ষায় আছে মেসি চুক্তি বিষয়ক জটিলতা অবসানের। আগামী জানুয়ারির আগে যদি মেসির সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের চুক্তির বিষয়টি ফাইনাল না হয়, সেক্ষেত্রে তাকে কিনে নেয়ার জন্য ৩৫৮ মিলিয়ন ইউরো বা সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়ে দলে ভেড়ানোর প্রস্তাব দেবে ইংলিশ জায়ান্টরা।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ