সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : নেত্রকোনায় নিজ গ্রামের বাড়িতে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৪টায় জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে প্রথম জানাজা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাহাবুদ্দীন আহমদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে সাহাবুদ্দীন আহমদের মরদেহ কেন্দুয়া হেলিপ্যাড মাঠে আনা হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ নিজ গ্রামে নেওয়া হয়। বিকেল ৪টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আবারও মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে।

এর আগে আজ সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার