সালিস করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া থানায় সালিস করতে আসা মো. আক্কাস ছৈয়াল (৪৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া।

মো. আক্কাস ছৈয়াল কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশে সালিস বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়াল। এসময় নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে নড়িয়া থানা পুলিশ।

ওসি মো. বাহার মিয়া বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।’

তাকে আদালতে পাঠানোর জন্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার