সালাহ উদ্দিনের অসুস্থতা সম্পর্কে রিপোর্ট দেয়ার জন্য শিলংয়ের আদালতের নির্দেশ

news-image

ডেস্ক রির্পোট : অবৈধভাবে ভারতের শিলংয়ে প্রবেশের অপরাধে আসাম পুলিশের হাতে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সত্যিকার অর্থেই অসুস্থ কিনা তা যাচাই করে রিপোর্ট প্রদানের জন্য শিলংয়ের একটি আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।

সালাহউদ্দিন অসুস্থতার অজুহাতে হাসপাতাল ছেড়ে জেলে যেতে অস্বীকৃতি জানালে আদালত এই নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। মঙ্গলবার বোর্ডের পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের রিপোর্ট আদালতে উপস্থাপন করবে বলে অফিসিয়াল সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আগামী ২৯ মে সালাহউদ্দিনকে আদালতে উঠানো হতে পারে।

এদিকে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ কোনো সাক্ষাৎকার দেননি। তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম মনগড়া সব প্রতিবেদন প্রকাশ করছে, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে তার পরিবার আমাদের জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে স্থানান্তরের সময় দুই-এক দিন তিনি দেশি-বিদেশি গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। বর্তমানে শিলংয়ে অবস্থানরত সালাহ উদ্দিন আহমদ এর স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন-আইন অনুযায়ী ও ভারতের স্থানীয় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস্‌) হাসপাতালের একজন চিকিৎসার্থী হিসেবে তার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।

আসাদুজ্জামান রিপন বলেন, হাসিনা আহমদ দলকে নিশ্চিত করেছেন-তার স্বামী বিদেশের কোনো গণমাধ্যমকে কোনো প্রকার সাক্ষাৎকার দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। অথচ কোনো কোনো গণমাধ্যম সালাহ উদ্দিন আহমদের নামে কল্পিত একান্ত সাক্ষাৎকারও প্রকাশ করেছেন যার বাস্তবের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সালাহউদ্দিন আহমদের স্ত্রীর বরাত দিয়ে শিলং থেকে সদ্য প্রত্যাগত বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি দলকে বলেছেন, এ ধরনের সাক্ষাৎকার দেয়ার ঘটনাটি পুরোপুরি কাল্পনিক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার