সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

news-image

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব হেলথ ও মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মে’২০১৫)বিকেল সাড়ে ৩টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

একইদিন সন্ধ্যায় বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়ায় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী মেঘালয় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে সন্ধান পাওয়ার পরদিন থেকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। সেখানেই তার সঙ্গে প্রথম গত সোমবার দেখা করেন স্ত্রী হাসিনা আহমেদ।

৫৪ বছর বয়সী সালাহ উদ্দিনের দাবি, অচেনা এক দল লোক তাকে তুলে নিয়েছিল। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। সর্বশেষ তাকে মেঘালেয় রাজ্যের শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার