সালাহকে নিয়ে পুতিনের ফোন, উজ্জীবিত রাশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক।। ‘প্রায় শতভাগ ফিট’- মোহামেদ সালাহকে নিয়ে এমনই বলেছিলেন মিসরের কোচ হেক্তর কুপার। তারপরও সালাহ খেলেননি উরুগুয়ের বিপক্ষে। তবে আজ আর কোন লুকোচুরি নয়। স্বাগতিক রাশিয়ার সঙ্গে সালাহর খেলার নিশ্চয়তা দিলেন কুপার। তাকে ছাড়া খেলতে নেমে বিশ্বকাপের আগে কোন ম্যাচই জিতেনি মিসর।

আজ রাশিয়ার বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হবে বলে সালাহকে যে কোন মূল্যে খেলাতে চান কুপার, সব ম্যাচের আগেই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা হয়। সালাহ’রও হয়েছে। আশা করছি ও খেলবে। এই ম্যাচটা আমাদের জন্য বাঁচা মরার।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার কখনো সুযোগ হয়নি দ্বিতীয় রাউন্ড খেলার। আজ মিসরকে হারালেই প্রথমবার শেষ ষোলোর ভুবনে নাম লিখবে তারা। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারানোর পর উজ্জীবিত রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আরও অনুপ্রাণিত করেছে তাদের।

টুর্নামেন্ট শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে জানতে চাওয়া হয়, শিরোপা জিতবে কোন দল? দ্বিতীয়বার না ভেবে পুতিনের উত্তর, ‘আয়োজকরা’! এবার দলের কোচকে ফোন করে সেই আস্থাই রেখেছেন তিনি।

রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেসোভ দলকে উজ্জীবিত করার জন্য ধন্যবাদ জানালেন পুতিনকে, প্রথম ম্যাচের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে অভিনন্দন জানিয়েছেন সবাইকে আর এভাবেই খেলে যেতে বলেছেন। চেরচেসোভ বলেন, সালাহকে নিয়ে ভাবছি না আমরা। ওকে কিভাবে থামাতে হবে জানা আছে দলের। নিজেদের খেলাটাই খেলতে চাই আমরা।  উৎস:  একুশে টেলিভিশন

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার