সালাহউদ্দিনকে অক্ষত ফেরত চেয়েছেন খালেদা

d558b06b0703b218860632e2e1c6b2dc-2ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তার দুই  সন্তান। রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ এক ঘণ্টা বৈঠক শেষে তারা রাত ৯টার দিকে কার্যালয় থেকে বের হন। কার্যালয়ের সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। হাসিনা আহমেদ আরও বলেন, আমি জানতে চাই আমার স্বামী কোথায় আছেন? সুস্থ অবস্থায় তাকে ছেলে-মেয়ের কাছে ফিরিয়ে দেয়া হোক, এটাই আমার আবেদন। এসময় সালাহউদ্দিন আহমেদের ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ, ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা ও ভাবী শামীম আরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার