সালমান নারীদের পেটান, সাবেক প্রেমিকার বিস্ফোরক মন্তব্য

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একাধিক নারীর প্রেমের খবর সংবাদমাধ্যমে এসেছে। বলিউডের ‘ভাইজান’-এর সাবেক প্রেমিকা সোমি আলি এবার তাকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। সালমানকে ‘নারী নিগ্রহকারী’ হিসেবে অভিহিত করেছেন সোমি। এ ছাড়া সালমানকে ‘পূজা’ করাও বন্ধ করার আহ্বান জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সোমি আলি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনেই সালমানকে ‘নারী নিগ্রহকারী’ হিসেবে অভিহিত করেন তিনি।

সোমি আলি লেখেন, ‘নারীদের ধরে ধরে মারে। শুধু আমাকে নয়। আরও অনেকের সঙ্গেই এমন করেছে। দয়া করে ওকে (সালমান) পূজা করা বন্ধ করুন। একটা স্যাডিস্টিক সিক। আপনাদের কোনো ধারণাই নেই।’

টিনএজ বয়সে সালমান খানকে বিয়ে করার লক্ষ্যে ১৯৯১ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ভারতের মুম্বাইয়ে আসেন পাক-মার্কিন নাগরিক সোমি আলি। এক বছর পর সালমানের সঙ্গে তার দেখা হয়। সে পরিচয় থেকে সম্পর্ক প্রেমে রুপ নেয়। মধ্য-নব্বইয়ে বলিউডে সালমান-সোমির প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু ১৯৯৯ সালে সেই সম্পর্কের অবসান হয়। এরপর সোমি যুক্তরাষ্ট্রে ফিরে যান।

তখন সোমি আলি বলেছিলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণে সালমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল। যদিও ঐশ্বরিয়াও সালমানের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছিলেন।

বর্তমানে সালমান খান রোমানিয়ান মডেল ইউলিয়া ভানটুরের সঙ্গে প্রেম করছেন বলে চর্চিত হচ্ছে। খান পরিবারের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন ইউলিয়া।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী