সালমানের রক্তে অ্যালকোহল!

90850_salman khanবিনোদন প্রতিবেদক :ফরেন্সিক বিশেষজ্ঞের রিপোর্টে অস্বস্তিতে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলায় শুনানির সময় আদালতে ফরেন্সিক বিশেষজ্ঞের রিপোর্ট পেশ করা হয়। ওই রিপোর্টে বলা হয়, ঘটনার রাতে মদ্যপ অবস্থাতেই গাড়ি চালিয়েছিলেন এই বলিউড তারকা। তার রক্তের নমুনায় স্বাভাবিকের থেকেও বেশি মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

 

বুধবার বোনের সঙ্গে মুম্বাইয়ের আদালতে যান সালমান। শুনানির সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান, রক্তে অ্যালকোহলের গ্রাহ্য লেভেল হলো ৩০ মিলিগ্রাম। সেখানে সালমানের রক্তে পাওয়া গেছে ৬২ মিলিগ্রাম অ্যালকোহল। যা নতুন করে অস্বস্তিতে ফেলে সালমান খানকে।

 

গত ২৪ নভেম্বর সালমানকে হাজিরা দেয়া থেকে অব্যাহতি দিয়েছিল দায়রা আদালত। ওই দিন দুই প্রত্যক্ষদর্শীর বয়ান শোনেন বিচারক। তাদের মধ্যে একজন লন্ড্রির মালিক। যার দোকানের সামনে ফুটপাতে শুয়ে থাকা কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করেছিলেন বলে এই বলিউড তারকার নামে মামলা চলছে। পিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। এতে জখম হন চারজন।

 

দ্বিতীয় সাক্ষী ছিলেন এক বিমা এজেন্ট। তিনি জানান, ঘাতক ল্যান্ড রোভার গাড়িটি যার কাছ থেকে কেনা হয়েছিল, তার নামেই গাড়িটির বিমার কাগজ রয়েছে।

 

এদিকে সালমানের আইনজীবীর অভিযোগ, শুনানির আগে প্রত্যক্ষদর্শীদের তালিকা তাদের দেয়া হয়নি। এর পরই বিবাদী পক্ষের হাতে সাক্ষীদের তালিকা তুলে দেয়ার নির্দেশ দেয় আদালত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার