সালমানের অভিষেক হবু শ্বশুরবাড়িতে!

news-image

যদিও একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। বলেছেন, উড়ো কথায় কান না দিতে। কিন্তু গুজবের চরকা কি আর থেমে থাকে? রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভারতুরকে নিয়ে সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই তো এখন বলিউডে শুরু হয়েছে নতুন এক কানাকানি। আজ রোমানিয়ায় মুক্তি পাচ্ছে সালমানের খানের ছবি বজরঙ্গি ভাইজান। তা নিয়ে এখন ভারতীয় গণমাধ্যমগুলোয় একেবারে হইহই পড়েছে। টিনসেল টাউনের সবাই নাকি বলছে, লুলিয়া জন্মভূমি রোমানিয়া অর্থাৎ সাল্লুর ‘হবু শ্বশুরবাড়ি’-তে অভিষেক হতে যাচ্ছে তাঁর। সালমান খান

এর আগে সালমানের কোনো ছবি বড় পরিসরে মুক্তি পায়নি রোমানিয়ায়। এবারই প্রথম রোমানিয়ার ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ছবি। এ বিষয়ে গুজবে মানুষের বক্তব্য হলো-বিয়ের আগে রোমানিয়ার মানুষদের আপন হওয়ার চেষ্টা করছেন সালমান। তাঁরাও জানুক তাঁদের দেশের মেয়ে লুলিয়া কেমন বর পেতে যাচ্ছে! পিটিআই।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ