সারের দাবিতে বিক্ষোভ করে আ.লীগ থেকে বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : সারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়ায় জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শামীম ইয়াজদানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইদুর রহমান ৭ সেপ্টেম্বর স্থানীয় গাড়ামারা গ্রামের রাস্তায় কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে সারের দাবিতে সরকারবিরোধী শ্লোগান, বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন করেন। এছাড়াও, সাংবাদিকদের ডেকে এনে সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দায়িত্বশীল পদে থেকে সরকারবিরোধী অবস্থান নিয়ে দায়িত্বে অবহেলা করেছেন। তাই তাকে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ ছাড়াও, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাইদুর রহমানকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান