সারাদেশে ভেজালবিরোধী অভিযানে র‍্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশব্যাপী র‍্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সারাদেশে আজ সকাল থেকে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে বলেন, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। এখন পর্যন্ত কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক জাগো নিউজকে বলেন, মোহাম্মদপুর এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে র‍্যাব-২ এর অভিযান চলছে।

এর আগে, রোববার (৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে বিভিন্ন সরকারি অফিসের সামনে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রায় পাঁচশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দালালদের অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকাসহ পরিচালিত ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ জন দালালকে ৯ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ২৪৯ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সদস্যরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেন। দালাল চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী