সারাদিনে কতবার ফোন চার্জ করা ভালো

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন সারাক্ষণ সঙ্গে নিয়ে ঘুরছেন। এমনকি ঘুমানোর সময়ও সঙ্গে রাখছেন। কিন্তু সময়মতো চার্জ করছেন না। আবার দেখা যায় দিনে ভুলে যান, এরপর সারারাত ফোনটিকে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোনের আরও ক্ষতি করছেন। জানেন কি, দিনে কতবার ফোন চার্জ করা ভালো?

যদিও নির্দিষ্টভাবে এর কোনো জবাব দেওয়া যায় না। তবে আপনি কিছু ট্রিকস ফলো করতে পারেন। তাতে ফোনের ব্যাটারির আয়ু বাড়তে পারে।

দিনে অন্তত ২ বার ফোন চার্জে বসানো উচিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অতিরিক্ত চার্জ ফোনের জন্য খারাপ হতে পারে। যার অর্থ হলো, বারবার ফোন চার্জে বসানো ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি আরও নষ্ট হতে পারে।

একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে গেলে সব ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। ফোনের ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ করা যাবে না। আর ফোনের ব্যাটারির ২০ শতাংশের নিচে নামলে চার্জে বসাতে হবে।

আপনি চাইলে ফোনে ওভারচার্জিং প্রোটেকশন অপশন অন রাখতে পারেন। তাতে ফোন ৮০ শতাংশের পর ধীরে ধীরে চার্জ নেবে। ততক্ষণে আপনি ফোন চার্জ থেকে সরানোর সময় পেয়ে যাবেন। সূত্র: মেক ইউজ অব

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি