সাবেক স্ত্রীর কাছ থেকে ৯১ কোটি টাকা পাচ্ছেন জনি ডেপ

news-image

বিনোদন ডেস্ক : সাবেক স্ত্রী, হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতলেন হলিউড সুপারস্টার জনি ডেপ। ক্ষতিপূরণ বাবদ তিনি তার সাবেক স্ত্রীর কাছ থেকে ১০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পাবেন যা বাংলাদেশি টাকায় ৯১ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ২৩০ টাকা।

মার্কিন সংবাধমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়, ২০১৮ সালে জনির বিরুদ্ধে সংসারে হিংসা ছড়ানোর অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এরপরই জনি তার বিরুদ্ধে মামলা করেন। অবশেষে এ মামলার বিচার সম্পন্ন হলো। তিন দিন ধরে সাত সদস্যের জুরি বোর্ড প্রায় ১৩ ঘণ্টা আলোচনা করার পর রায় দিলেন।

আদালত জনি ডেপকে মোট ১০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বারকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অপর অভিযোগে অ্যাম্বারকে ২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৭ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা) দিতে জনির প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৮ সালে জনি ডেপ মানহানির মামলা করলে তা মিথ্যা দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বার। কয়েক দফায় চলে এই দুই মামলার শুনানি। আদালতে শুরু হয় কাদা ছোড়াছুড়ি। দুজনের ভক্তরাও তাদের পছন্দের তারকাদের নিয়ে সরব থাকেন।

জনি ডেপের আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা অভিযোগ ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। এই বিবৃতিকেও অবমাননা বলে উল্লেখ করে জনির আইনজীবীকেও প্রায় সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান