সাবেক চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে হত্যা, বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

news-image

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদের চাচাতো ভাই আ. মতিনকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার পৌর সদরের ছোট পুটিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় হারুনর রশিদ ১৮ জনের বিরুদ্ধে মামলাকরেন। এ মামলায় নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও পুটিপাড়া গ্রামের আবু সাইদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমানের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জেরে গতকাল শনিবার রাত ৯টার দিকে একদল দৃর্বৃত্ত সাবেক ওই চেয়ারম্যানের চাচাতো ভাই আ. মতিন (৫৫) ও আপন ভাই জুয়েল রানা (৩৫) এর ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা মতিনকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। জুয়েল রানা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। মতিন উপজেলার ছোট পুটিপাড়া গ্রামের বাসিন্দা।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন থাকা জুয়েল রানা বলেন, ‘গতকাল সন্ধ্যায় মতিন ভাইয়ের সঙ্গে আমি পৌরসভার ফেঁচুয়ান গ্রামে দাওয়াত খেতে যাই। বাড়ি ফেরার পথে ছোট পুটিপাড়া নদীর ধারে এলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। এ সময় চাচাতো ভাই মতিন আমাকে বাঁচাতে এলে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি আত্মরক্ষায় দৌড়ে ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচি। পরে স্থনীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’

আজ সকালে নিহত মতিনের বাড়িতে গেলে তার স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে চেয়ারম্যান হাফিজের লোকজন হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই। এদিকে লুটপাট ও হামলার আশংকায় গ্রামটির মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে।’

গ্রেপ্তার হওয়ার আগে নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ। চেয়ারম্যান হিসেবে এ হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বর্তমান চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার হয়েছে।

উল্লেখ্য, হাফিজুর রহমান হাফিজ গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হারুন-অর রশিদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন। এর পর থেকে তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান