সাবেক এসপি বাবুলকে জামিন দিতে অস্বীকৃতি হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন হাইকোর্ট। তবে এ মামলায় বাবুলকে কেন জামিন দেওয়া হবে না, রাষ্ট্রপক্ষের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ সোমবার বাবুল আক্তারের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও কাজী মো. ইজারুল হক আখন্দের বেঞ্চ এ রুল জারি করেন।

বাবুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, তার মক্কেলের হাইকোর্টের কাছে জামিন চাওয়ার কারণ হলো, প্রসিকিউশন তার স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

২০১৬ সালের ৫ জুন বন্দরনগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলের বাসস্টপে নিয়ে যাওয়ার সময় মাহমুদা খাতুন মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়।

গত বছরের ১১ মে চট্টগ্রাম পিবিআই বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে তলব করে। এ সময় বাবুল গোয়েন্দাদের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন এবং তাকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়। পরদিন মিতুর বাবা বাবুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। একইসঙ্গে মিতুর বাবা অভিযোগ করে বলেন, এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাবুল তার স্ত্রীকে হত্যা করেছেন।

বাবুল আক্তারকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে ওইদিনই আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। তিনি এখন কারাগারে আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান