সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচারবিভাগের সংবাদসংস্থা মিজান গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

মিজান জানিয়েছে, আলিরেজা আকবরিকে দুর্নীতি এবং যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির মাধ্যমে তেহরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এ জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর আগে আলিরেজার স্ত্রী মরিয়ম জানান, কর্তৃপক্ষ আলিরেজার সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারকে কারাগারে যেতে বলেছে। ইতোমধ্যে তাকে নির্জন কারাকক্ষে স্থানান্তর করা হয়েছে।

এই নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গতকাল শুক্রবার বলেন, ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত নয়।

এর আগে এক টুইটে তিনি বলেছিলেন, এ এক বর্বর শাসকগোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। তারা মানুষের জীবনের কোনও তোয়াক্কা করে না।

ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে আলিরেজা দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। আলিরেজাকে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আজ তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর এলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান