সাফে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল।

প্রথম ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে একাদশে একটি পরিবর্তন আনেন কোচ অস্কার ব্রুজন। জুয়েল রানার পরিবর্তে মাঠে নামান সাদউদ্দিনকে। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের।

রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে এগিয়ে দেন দলকে। এই তপুই প্রথমার্ধের ইনজুরি সময়ে পেতে পারতেন গোল। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ হেড নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন।

তবে শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। পেনাল্টিতে পাওয়া তপুর একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান