সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানা থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সান্তাহারে হবির মোড়ে প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি।’

স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কর্নারে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

কারখানার মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, ‘সকাল থেকেই কারখানায় কাজ করছিল। কীভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাই প্লেট সামগ্রি তৈরি করা হতো। আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান