সানি লিওনের বিরুদ্ধে মামলা

news-image

পর্নোস্টার থেকে এখন বলিউড অভিনেত্রী। নাম তার সানি লিওন। বিনোদন জগতে যারা ঘোরাফেরা করেন তাদের কারও কাছে নামটি অপরিচিত এমনটা মনে হয় না। রুপালী পর্দায় দেহ প্রদর্শন করে এই অভিনেত্রী তার নগ্নতা বা অশ্লীলতা দিয়ে ভারতীয় সমাজ-সংস্কৃতিকে ধ্বংস করছেন বলে অভিযোগ আগে থেকেই ছিল।

এবার শুধু অভিযোগ নয়, তার বিরুদ্ধে মামলা করেছেন মুম্বাইয়ের এক নারী। অঞ্জলী পালান নামের ওই নারী হিন্দু জনজাগৃতি সমিতির কর্মী। মুম্বাইয়ের দম্বিভলি এলাকার ওই নারী কর্মী অভিযোগ করেছেন, সানি তার পর্নো ওয়েবসাইটের মাধ্যমে ভারতের নিজস্ব সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছেন।

সানি লিওনের পর্নোভিডিওর ওই ওয়েবসাইটটি তিনি ভিজিট করেছেন এবং সেখানে অনেক অশ্লীল বিষয় রয়েছে বলেও অভিযোগ করেন ওই নারী। তিনি শুধু সানি লিওন নয়, বরং যেসব ওয়েবসাইট তার ভিডিও আপলোড করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রামনগর পুলিশ স্টেশনের সিনিয়র পরিদর্শক সুনীল শিবার্কার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে ওই ওয়েবসাইট ভিজিট করে আপত্তিজনক বিষয় পেয়েছি।’

পুলিশের যুগ্ম কমিশনার ভি ভি লক্ষী নারায়ণ বলেন, ‘তাৎক্ষণিকভাবে সানি লিওনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা প্রথমে স্থানীয় থানা পুলিশের সাইবার সেলে মামলাটি হস্তান্তর করব। তারা বিষয়টি তদন্ত করবে যে কারা ওইসব ওয়েবসাইট পরিচালনা করছে।’

সাইবার সেলের সিনিয়র পরিদর্শক জে কে সামন্ত বলেছেন, ‘আমরা বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট অপারেটরদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমরা ওয়েবসাইট ব্লক করতে পারব না। তবে ওয়েবসাইট থেকে আপত্তিজনক বিষয় সরিয়ে ফেলতে বলব।’

saniএদিকে সানি লিওনের স্বামী প্রোডাকশন মালিক ড্যানিয়েল ওয়েবার বলেছেন, তিনি অনলাইনের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি বলেন, লোকজন মনে করলে অভিযোগ দায়ের করতেই পারেন। মামলা হয়ে থাকলে তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মামলার অভিযোগ প্রমাণিত হলে সানি লিওনের পাঁচ বছরের ওপরে কারাদণ্ড কিংবা ১০ লাখ রুপি জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার