সানিয়া-শোয়েব বিচ্ছেদের গুঞ্জন: মুখ খুললেন টেনিস তারকার বাবা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়া বিশ্বে সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশের নাগরিক হওয়ায় তারা প্রায়ই সংবাদের শিরোনাম হন। ২০১০ সালে ভারতের সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের শোয়েবের। তবে এবার সেই সম্পর্ক ফাটল ধরেছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরেই দুই তারকার সম্পর্ক নিয়ে অনেক চর্চা চলছে।

যদিও তাদের কেউই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে এবার সানিয়ার বাবা ইমরান মির্জা মুখ খুললেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে সানিয়া ও শোয়েবের সম্পর্কের ব্যাপারে উত্তর দিয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে সানিয়ার বাবা লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, যাতে আমি ও আমার পরিবার বিপর্যস্ত। অর্ধেক সত্যের দ্বারা তৈরি হওয়া আমাদের জীবনের একটি বিষয়কে নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে বিরক্ত করছেন ও একের পর এক প্রশ্নের দ্বারা উত্যক্ত করছেন। শোয়েব মালিক ও সানিয়া মির্জা গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠা-নামা রয়েছে। টম, ডিক, হ্যারির মতো কিছু কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনী তৈরির করার চেষ্টা করছে, যা আমরা কোনো মতেই সমর্থন করি না।’

তিনি আরও লিখেছেন, ‘জীবনের সব উত্তর হ্যাঁ বা না-তে হয় না। ক্রীড়াজগতে ওরা দু’জনেই আদর্শ। পরিবারের কথা মাথায় না রেখে নিজেদের গোটা জীবন উৎসর্গ করে দিয়েছে দেশকে গর্বিত করতে। ওরা অন্তত আরও বেশি সমীহ প্রত্যাশা করে। এখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলছে! দয়া করে নিজেদের দেশকে সমর্থন করার দিকে মনোযোগ দিন!’

এর আগে গত শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’জানিয়েছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে ভেঙে যাওয়ার মুখে! একটি সূত্রের বরাত দিয়ে তারা বলছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।

জানা যায়, শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে। এমন গুঞ্জন ভারী হয়েছে সানিয়া মির্জার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’

পরে ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকও এমন ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেছেন। ছেলে ইজহানকে উদ্দেশ্য করে একটি পোস্টে শোয়েব যে বার্তা দিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্বামী-স্ত্রী ও তাদের সন্তান তিনজন একসঙ্গে থাকেন না। প্রসঙ্গত, সানিয়া ও শোয়েব আলাদা ভাবে ইজহানের দায়িত্ব পালন করছেন বলে শোনা গিয়েছে। সেক্ষেত্রে তারকা দম্পতির সন্তান আলাদা সময়ে বাবা অথবা মায়ের কাছে থাকে। ছেলে ইজহানের জন্মদিনে এই পোস্ট করেছিলেন পাক ক্রিকেটার। সেখানে লেখা ছিল, ‘আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না। রোজ আমাদের দেখাও হয় না। কিন্তু বাবা প্রত্যেক মুহূর্তে তোমার মিষ্টি হাসির কথা মনে করে।’ সন্তানের প্রতি শোয়েবের এই বার্তা থেকেই অনুরাগীরা বুঝতে পারেন, তাঁদের সুখী পরিবার আর নেই। আলাদা ভাবেই থাকছেন শোয়েব-সানিয়া।

সানিয়া-শোয়েব দুজনই ভারত ও পাকিস্তানের ক্রীড়ার বড় তারকা। নারী টেনিসে ভারতের সবচেয়ে বড় তারকা সানিয়া। আর পাকিস্তান ক্রিকেটকে ২০ বছরের বেশি সার্ভিস দিয়েছেন শোয়েব মালিক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার