সানিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার। শনিবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে আরও জুড়ে দিয়েছেন পবিত্র কোরআনের বাণী, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

শোয়েব এবং সানা ডেটিং করছেন বলে গুজব রটেছিল। পাকিস্তানি ক্রিকেটার গত বছর অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গুজবের পালে জোরালো হাওয়া লাগান। ইনস্টাগ্রাম পেজে ৪১ বর্ষী ক্রিকেটার লিখেছিলেন, শুভ জন্মদিন বন্ধু।

এদিকে শোয়েবের এই হঠাৎ বিয়ের আগে সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেন যা দেখে অনেকেই ধারণা করেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়ার দেয়া পোস্টে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বিচ্ছেদের বিষয়টিকে আলোচনার তুঙ্গে নিয়ে যায়। স্টোরিতে লেখা ছিল, ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’

এর আগে ৮ জানুয়ারি সানিয়া পোস্টে লিখেছিলেন, যখন কোনোকিছু আপনার হৃদয়ের শান্তিকে বিঘ্নিত করে, তখন তা ছেড়ে দিন।

সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। এরই মধ্যে ঘোষণা এল শোয়েবের নতুন বিয়ের। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত ও পাকিস্তান দুই দেশেই ব্যাপক আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে বিয়ে করেছিলেন এই দুজন। দুজনের প্রেম নিয়ে চলেছে ব্যাপক চর্চা। ২০২২ সাল থেকে তারা আলাদা থাকা শুরু করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার