সাদা গোলমরিচের যত গুণ

news-image

অনলাইন ডেস্ক : সাদা গোলমরিচে রয়েছে বহুমুখী স্বাস্থ্যসুবিধা। মাথা ব্যথা নিরাময় থেকে শুরু করে হার্ট সুস্থ রাখে সাদা গোলমরিচ। এছাড়াও শরীরের নানাবিধ রোগ নিরাময়ে সহায়তা করে এই মশলা। পুষ্টিগুণে ভরপুর সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ খাওয়ার স্বাস্থ্যসুবিধাগুলো একটু জেনে নিন-

* ওজন কমাতে সাহায্য করে : এতে থাকা ক্যাপসাইকিন শরীরের অভ্যন্তরে চর্বি পোড়াতে সহায়তা করে। যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

* ব্যথা নিরাময় করে : সাদা মরিচ ব্যথা নিরামক হিসেবে কাজ করে। এই মশলাটি তাপ উৎপন্ন করে এবং স্প্যামস বা স্প্রেনের ব্যথা থেকে মুক্তি দেয়।

* মাথা ব্যথা দূর করে : এটি মাথা ব্যথা নিরাময়েও সহায়ক। গোলমরিচের ক্যাপসাইসিন নিউরোপপটিড সংক্রমণকে আটকে রাখতে সহায়তা করে। ফলে মাথা ব্যথা নিরাময় করে।

* সর্দি-কাশি নিরাময় করে : যদি আপনার গলাব্যথা হয় তবে সাদা গোলমরিচ খাওয়া শুরু করুন। কারণ এতে অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে এবং এটি কাশি এবং সর্দি থেকে সহজেই মুক্তি দিতে সহায়তা করে।

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : এটি ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন সি ও এ সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের ডায়েটে সাদা গোলমরিচ যুক্ত করার পরামর্শ দিয়ে থাাকেন চিকিৎসকরা।

* হার্ট ভালো রাখে : সাদা গোলমরিচের তাপ উৎপাদনকারী বৈশিষ্ট্যগুলো শরীর থেকে অতিরিক্ত ঘাম বের করে দেয়। ফলে হৃৎপিণ্ডের স্ট্রেন হ্রাস করে এবং এটি স্বাস্থ্যকর রাখে।

সাদা মরিচ সাধারণত ভিয়েতনামি স্যুপ এবং অন্যান্য খাবারে ব্যবহৃত হয়। এছাড়াও হট অ্যান্ড সুর স্যুপে সাদা মরিচ ব্যবহার হয়। এটি সালাদে স্বাদ বাড়াতে ও পুষ্টি পেতে ব্যবহার করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার