সাত দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে হিন্দু-বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রæতিসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ। সমাবেশ থেকে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনসহ সাত দফা দাবি দ্রæত বাস্তবায়নের দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার বেলা সাড়ে তিনটায় রংপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটি।

পরিষদের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক অলোক নাথ, মহিলা ঐক্য পরিষদের সভাপতি রিতা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে বারবার নামতে হচ্ছে। আজ আমরা বিভিন্নভাবে নিপীড়িন, নির্যাতিত ও অবহেলিত। এভাবে চলতে থাকলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার সমাজ গড়ে উঠবে না। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে সরকারকে দ্রæত সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে সাত দফা দাবি আদায়ে বিভিন্ন ¯েøাগান দেন পরিষদের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার