সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভারত ফেরত দেড়’শ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সময়সীমার শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, বুধবার সকালে ওই ১১ জনকে সামেক হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শরীরে করোনার ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর-এ পাঠানো হবে।

এছাড়া বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইন সীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ মে থেকে বিভিন্ন সময়ে ভারত থেকে ফেরত হওয়ায় সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে আসা নারী-পুরুষের সংখ্যা ছিল মোট ৩৩৭ জন।

যার মধ্যে দেড় শ’জন কোয়ারেন্টাইন সময়সীমা অতিক্রম করেন। তবে শেষ মুহূর্তের পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হওয়ায় তারা চিকিৎসার জন্য ফের সাতক্ষীরায় থেকে গিয়েছেন আর ১৩৯ জন নিজ ঠিকানায় যাওয়ার অনুমতি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী