সাটুরিয়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী অপহরণের অভিযোগ

news-image

সাটুরিয়া প্রতিনিধি : এবার স্বামী-স্ত্রী বিবাদ কেন্দ্র করে স্বামীকেই অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের মাধ্যমে কথিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আটক রেখে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। অপহরণ এবং নির্যাতনের মাধ্যমে ওই স্বামীকে হেনস্থা করতে সহযোগীতা করেছে সাভার এলাকায় ‘আমার মাদকসক্তি নিরাময় কেন্দ্র’ নামের একটি নাম স্বর্বস্ব প্রতিষ্ঠান। অপহরণের ৩ দিন পর সাটুরিয়া থানা পুলিশের অভিযানে স্বামী রেজাউল করিমকে উদ্ধার এবং নিরাময় কেন্দ্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্ত্রী তানিয়াকে আটক করতে পারেনি পুলিশ। রোববার বেলা ১১টায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী রেজাউল কোন ধরণের নেশা এমনকি সিগারেট ধরে না। রেজাউলের স্ত্রী তানিয়া অপহরণ করে তাকে সাভারের ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আটক রেখে নির্যাতন করছিলো।

আটককৃতরা হচ্ছেন, সাভার ব্যাংক কলোনী এলাকার আতিকুল ইসলাম (৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বরাইচ এলাকার নাসির আহম্মেদ (৩২), গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আবুল কাইয়ুম (৩২), সাভার গেন্ডা এলাকার শহিদুল হক দিপু, ঢাকার বংশাল থানার চানখারপুর এলাকার সাজিদ হাসান বাবু (৪২), সাভার থানার রাজাশান এলাকার আব্দুল হাকিম (৫৫)।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পারিবারিক বিবাদের জেরে রেজাউলের স্ত্রী তানিয়া ও শাশুড়ি রেজাউলকে অপহরণ করে। আর মাদক সেবী না হলেও রেজাউলকে শুধুমাত্র অর্থেরে বিনিময়ে তাদের কেন্দ্রে রাখতে পারেন না। তাছাড়া তাকে বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করা হয়েছে। তারা ভূয়া আমার মাদকাশক্তি নিরাময় কেন্দ্র অফিস করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ প্রতিষ্ঠানের সরকারি কোন অনুমোদন নেই। আমরা অপহরণ মামলা নিয়েছি এখন রেজাউলের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করতে পারলেই আসল রহস্য জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার