সাগরে লঘুচাপ, ৩ দিনের মধ্যে কমবে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে বলে পূ্র্বাভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ ডিসেম্বর) পৌষের ৩ তারিখ হলেও এখনও জেঁকে বসেনি শীত। রাজধানীতে রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও দেখা দেয়নি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, আগামী তিনদিন রাতের তাপমাত্রা কমতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। যদিও গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। এ হিসেবে আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।

এছাড়া সারাদেশের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে সিলেটে। শনিবার সিলেটে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি ছিল কক্সবাজারের টেকনাফে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান