সাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আসানিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ পর্যায়ক্রমে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি। এখন পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এই মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাচ্ছে না। পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান